ফ্রী পার্টিকল বা অবাধ বস্তুকণার কোয়ান্টাম মেকানিক্স

ফ্রী পার্টিকল বা অবাধ বস্তুকণার গতি ক্লাসিক্যাল মেকানিক্সে একটি মামুলী বিষয় – এতটাই যে কোন পাঠ্যবইতে ওর সম্মন্ধে আলাদা করে কিছু লেখা হয়না। অথচ ফ্রী পার্টিকলের কোয়ান্টাম মেকানিক্স একটি অত্যন্ত চমত্কার ও গুরুত্বপূর্ণ বিষয়। নাম থেকেই বোঝা যাচ্ছে যে ফ্রী পার্টিকল হচ্ছে এমন একটি বস্তুকণা যার স্থিতিশক্তি সর্বদা শূন্য। আরও পরিষ্কার করে বললে – ওর জন্য বিশ্বব্রহ্মান্ডের সর্বত্রই পোটেনশিয়ালের মান শূন্য (V(x) = 0)। এর মানে এটাও হয় যে কণাটি আকর্ষণ বা বিকর্ষণ কোন রকম বল অনুভব করেনা। অর্থাৎ ফ্রী পার্টিকল যেন কোয়ান্টাম মেকানিকাল খোলা ষাঁড়। অথবা যেন স্থিতপ্রজ্ঞ সন্ন্যাসী – যেখানে খুশি সেখানে অবাধ গতি, কোন কিছুর প্রতিই কোন আসক্তি বা বিরক্তি নেই। যেহেতু আমাদের উদ্দেশ্য এইরকম একটি ফ্রী পার্টিকলের কোয়ান্টাম মেকানিক্স আলোচনা করা সুতরাং আর অধিক বিলম্ব না করে আমরা ওর জন্য একমাত্রিক শ্রোডিঙ্গার সমীকরণটি লিখে ফেলব। Continue reading “ফ্রী পার্টিকল বা অবাধ বস্তুকণার কোয়ান্টাম মেকানিক্স”