যদি পদার্থবিদ্যার কোন বিষয় সম্মন্ধে মনে কোন প্রশ্ন আসে সেটা নিচে দেওয়া বাক্সে লিখে পোস্ট করতে পার। আমরা চেষ্টা করব উত্তর দেবার। ফর্মের নিচে দেওয়া সাবমিট বোতামে ক্লিক করলেই প্রশ্নটা আমরা পেয়ে যাব। প্রশ্নের উত্তর দিতে কখওনো একটু দেরী হতে পারে। অনুরোধ একটু ধৈর্য্য ধরার।
গ্রহ, উপগ্রহের কক্ষপথ উপবৃত্তাকার হয় এর প্রমাণ টি কী ?
মহাকর্ষ ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী হলে সাধারন আপেক্ষিক তত্ত্ব অনুসারে আমরা দেখি মহাকর্ষীয় ক্ষেত্রে সময়ের মত ভরও পরিবর্তনশীল হয় , যা নিচের সূত্র মেনে চলে ঃ m’=m/root(1-(2GM/Rc^2)). এ সূত্রের প্রমান টা আমি খুজে পাইনি । যার কারনে সূত্র টি “প্রকৃত” অর্থে না “আসন্ন” অর্থে গ্রহনযোগ্য , তাও জানতে পারছি না। যদি গাণিতিক প্রমান সহ সূত্রটা প্রতিপাদন মূলক একটি পোস্ট দেন, তবে খুব উপকৃত হব 🙂
আগাম ধন্যবাদ
What is the perfect age of World?
পৃথিবীর বয়্স 4.54 ± 0.05 বিলিয়ন বছর [
বছর। বাংলায় বললে দাঁড়ায় 454 কোটি বছর।
বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের নাকি পরিবর্তন ঘটছে । ক্ষেত্রের মান ক্রমশ কমছে এবং এমনকি চৌম্বক মেরুদ্বয়ও নাকি পরস্পর রুপান্তরিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে । কিন্তু ভূচৌম্বক ক্ষেত্রের সবচেয়ে গ্রহনযোগ্য ব্যাখ্যা(পৃথিবীর অভ্যন্তরে গলিত উত্তপ্ত লাভা আয়নিত অবস্থায় আছে এবং পৃথিবীর ঘূর্ণনের ফলে তাও গতিশীল হয়ে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে ) দিয়ে ভাবতে গেলে তো দেখা যায় ভূচৌম্বক ক্ষেত্রের মানের কোন পরিবর্তন হওয়া উচিত না, বিশেষত মেরু পরিবর্তনের তো প্রশ্নই আসে না । তাহলে ভূচৌমক ক্ষেত্রের এ পরিবর্তনের ব্যাখ্যা কি ?